بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

বিশ্ব জাকের মঞ্জিল · আটরশি দরবার শরীফ · ফরিদপুর

এই ওয়েবসাইটটি অফিশিয়াল নয় — কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রকাশ করা বেয়াদবির শামিল মনে করি।

প্রয়োজনীয়তা

তথ্যপ্রযুক্তির যুগে দরবার শরীফকে সবার কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

সুযোগ

ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন প্রজন্মকে দরবারের সাথে যুক্ত করা সম্ভব।

মুরিদ ও মুরিদ পরিবারের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিকতা নিশ্চিতকরণের লক্ষে-
“খিদমত থেকে কিফায়াত(সেবা থেকে স্বনির্ভরতা) ” প্রজেক্ট।
বিশ্ব জাকের মঞ্জিল — মুরিদের জন্য, মুরিদের দ্বারা, মুরিদের সমৃদ্ধির জন্য আত্মার উন্নতি ও জীবনের উন্নতি হোক — একসাথে ।
বিস্তারিত জানতে শুধুমাত্র কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারবেন -

যোগাযোগ করুন
ali.cse009@email.com
ইমেইল করুন
📢 সর্বশেষ
সমাপ্ত হয়ে গেল মহা পবিত্র ফাতেহা শরীফ। লাখো ভক্ত অংশগ্রহণ করেছিল এই মহা পবিত্র ফাতেহা শরীফে খুব শীঘ্রই সকল নসিহত গ্রন্থমালার অনলাইনে পাওয়া যাবে এছাড়াও মোজাদেদীয়া লাইব্রেরি থেকে সকল কিতাব/নসিহত পাওয়া যায় নিশির শেষ যাম রাত ৩টা থেকে শরীয়ত, তরিকত, হকিকত ও মারফাতের তালিম চলে। রাত ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন activities পরিচালনা করা হয়। বিশ্ব জাকের মঞ্জিল — আটরশি, সদরপুর, ফরিদপুর সমাপ্ত হয়ে গেল মহা পবিত্র ফাতেহা শরীফ। লাখো ভক্ত অংশগ্রহণ করেছিল এই মহা পবিত্র ফাতেহা শরীফে খুব শীঘ্রই সকল নসিহত গ্রন্থমালার অনলাইনে পাওয়া যাবে এছাড়াও মোজাদেদীয়া লাইব্রেরি থেকে সকল কিতাব/নসিহত পাওয়া যায় নিশির শেষ যাম রাত ৩টা থেকে শরীয়ত, তরিকত, হকিকত ও মারফাতের তালিম চলে। রাত ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন activities পরিচালনা করা হয়। বিশ্ব জাকের মঞ্জিল — আটরশি, সদরপুর, ফরিদপুর
☪
বিসমিল্লাহির রাহমানির রাহিম Bismillahir Rahmanir Rahim
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

বিশ্ব জাকের মঞ্জিল

Bishwa Zaker Manzil

আল্লাহ্‌ ও রাসুল পাক (সাঃ) এর মহা দান A Great Blessing from Allah and His Beloved Messenger (PBUH)

বিশ্ব মানবের জন্য খোদাপ্রাপ্তির প্লাটফর্ম, আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র। দেশ ও দেশের বাইরে থেকে এখানে মানুষ আসে বিবেকের তাড়নায়, আসে নিজেকে চিনিবার জন্য, আসে আল্লাহ্‌ তায়ালাকে চিনতে ও জানতে। A spiritual platform and centre of divine guidance for all humanity — where people from home and abroad come in search of self-discovery, inner awakening, and to know and understand Allah the Almighty.

৭৮+ বছরের ইতিহাস Years of history
১ কোটি+ বিশ্বজুড়ে মুরিদ Followers worldwide
৬৪ জেলায় কার্যক্রম Districts active
৩০+ দেশে অনুসারী Countries reached
নিচে স্ক্রল করুন Scroll down
পরিচিতি
About Us

বিশ্ব জাকের মঞ্জিল — একটি পবিত্র দরবার

Bishwa Zaker Manzil — A Sacred Spiritual Abode

আল্লাহ ও রাসুলের (সাঃ) এই পবিত্র দরবার — বিশ্ব মানবের আধ্যাত্মিক শিক্ষা ও খোদাপ্রাপ্তির কেন্দ্র।

A divine gift of Allah and His Messenger — a global platform for spiritual education and the attainment of closeness to God.

🕌 বিশ্ব জাকের মঞ্জিল Bishwa Zaker Manzil
১৩৫৪ বঙ্গাব্দ প্রতিষ্ঠা সন Founded
২৪/৭ তালিম কার্যক্রম Teaching

শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)-এর পবিত্র উত্তরাধিকার

The Sacred Legacy of Shahsufi Khaja Baba Faridpuri (Q.S.A)

বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহতায়ালার এক অপূর্ব দান — যা পীর কেবলাজান হযরত খাজাবাবা শাহসূফী এনায়েতপুরী (কুঃ)-এর নির্দেশে বাংলা ১৩৫৪ সন (১৯৪৭-৪৮ খ্রিষ্টাব্দ) থেকে আটরশিতে প্রতিষ্ঠিত হয়। 'জাকের ক্যাম্প' থেকে শুরু হয়ে আজ এই মঞ্জিল বিশ্বের মানুষের জন্য খোদাপ্রাপ্তির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

Bishwa Zaker Manzil is a divine blessing — founded in 1354 Bangla era (1947 CE) in Atroshi under the guidance of Hazrat Khwajababa Shahsufi Inaetpuri (R.A.). From humble beginnings as the 'Zaker Camp', it has grown into a world-renowned centre for spiritual enlightenment and divine education.

🏛️ দ্বিতল পাথর নির্মিত মসজিদ (নির্মাণাধীন) Two-storey stone mosque (under construction)
🏥 ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল (প্রস্তাবিত) 600-bed hospital (proposed)
🏫 আলিয়া মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান Alia Madrasa & educational institutions
🏦 সোনালী ব্যাংকের শাখা ও পোস্ট অফিস Sonali Bank branch & post office
📻 টেলিফোন এক্সচেঞ্জ সুবিধা Telephone exchange facility
🌙 দিবা-রাত্রি ২৪ ঘণ্টা তালিম চলে 24-hour spiritual teaching programme
📖 পূর্ণ ইতিহাস পড়ুন 📖 Read Full History
কার্যক্রম
Events

কার্যক্রমসমূহ

Events

🕌
ফাতেহা শরীফ Fateha Sharif
মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে বিশেষ আয়োজন
Special Arrangement on the Occasion of the Holy Fateha Sharif
📅 পহেলা মে · 📍 দরবার শরীফ, আটরশি
📅 1st May · 📍 Darbar Sharif, Atroshi
🌙
তালিম Teaching
নিশির শেষ ভাগ — রাত ৩টা থেকে দিনগত রাত ১১টা পর্যন্ত তালিম
Night Teaching — 3 AM to 11 PM daily on Shariah, Tariqa & Marifa
📡 প্রতিদিন · 🕐 রাত ৩টা থেকে
📡 Daily · 🕐 From 3:00 AM
✨
মিলাদ মাহফিল Milad Mahfil
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশেষ আয়োজন
Special Programme for Eid-e-Miladunnabi (PBUH)
📅 ১২ই রবিউল আউয়াল · 📍 দরবার শরীফ, আটরশি
📅 12th Rabi'ul Awwal · 📍 Darbar Sharif, Atroshi
🎙️
ওরস শরীফ Urs Sharif
হযরত খাজাবাবা শাহসূফী এনায়েতপুরী (কুঃ)-এর বার্ষিক ওরস শরীফ
Annual Urs Sharif of Hazrat Khwajababa Shahsufi Inaetpuri (R.A.)
📡 বার্ষিক অনুষ্ঠান · 📍 আটরশি দরবার শরীফ
📡 Annual event · 📍 Atroshi Darbar Sharif
بسم الله الرحمن الرحيم

বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী
খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর — FAQ

প্রকৃত নাম হযরত মাওলানা মুহাম্মাদ হাশমতউল্লাহ (রহ.)। তবে আধ্যাত্মিক মাকাম, তরিকা ও কর্মস্থলের সম্মান মিলিয়ে তিনি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী নামেই সর্বত্র পরিচিত।
তিনি জামালপুর জেলার শেরপুর থানার পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু বয়সে মাতৃহারা হন এবং পারিবারিক পরিমণ্ডলে আরবি ও ফার্সি শিক্ষা লাভ করেন।
তিনি হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর মুরিদ ও খলীফা ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তাঁর পিতা তাঁকে পীরের হাতে অর্পণ করেন।
তিনি শৈশব থেকে দীর্ঘ ৪০ বছর নিরবচ্ছিন্নভাবে পীরের কাছে আত্মনিয়োজিত ছিলেন। এই সময় অনাহার-অনিদ্রা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাধনা লাভ করেন।
ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক কেন্দ্র।
পীরের নির্দেশে তিনি ফরিদপুরে এসে মুহসিনউদ্দীন খান সাহেবের একটি ছোট ঘরে "জাকের ক্যাম্প" প্রতিষ্ঠা করেন। বাংলা ১৩৫৪ সন থেকে তরিকা প্রচার শুরু হয় এবং ৪৮ বছরের প্রচেষ্টায় এটি "বিশ্ব জাকের মঞ্জিল" নামে পরিচিত হয়।
তিনি নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার নেসবত ও খেলাফত প্রাপ্ত ছিলেন। এই তরিকার মাধ্যমে তিনি শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফাতের জ্ঞান লাভ করেন।
মোরাকাবা তথা ধ্যানে বসলে তিনি একাধারে ৫ থেকে ৭ ঘণ্টা বা তারও অধিক সময় নিমগ্ন থাকতেন। অনাহারে অর্ধাহারে দুর্বল শরীরেও তাঁর সাধনা অব্যাহত থাকত।
হ্যাঁ। তিনি জীবদ্দশায় বাণী ও নসিহত "নসিহত — সকল খণ্ড একত্রে" নামে সংকলিত হয়েছে।
শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বত্র থেকে লোক আসে। কোটির অধিক ভক্ত মুরিদ রয়েছেন। তাঁরা আসেন আল্লাহ ও রাসূল (সাঃ)-এর মহব্বত অর্জনের জন্য এবং আত্মোপলব্ধির তাড়নায়।
জাকের পার্টি বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক দল। ১৯৮৯ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবীর রহমতের সময় খাজাবাবা নিজেই বিশ্ব জাকের মঞ্জিলে এর ফলক উন্মোচন করেন। দলটির মূল লক্ষ্য — জাগতিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকতার চর্চা।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে তাঁর ওরস শরীফ পালিত হয়। ২০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠান ভেন্যু করা হয় এবং দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন।
ওলী (ولي) আরবি শব্দ, অর্থ আল্লাহর প্রিয় বন্ধু বা নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। "বিশ্বওলী" মানে সমগ্র বিশ্বের মানুষের কাছে স্বীকৃত মহান আধ্যাত্মিক সাধক।
খাজা (خواجه) ফার্সি শব্দ, অর্থ সম্মানিত বুজুর্গ বা আধ্যাত্মিক গুরু। বাবা অর্থ পিতৃতুল্য শ্রদ্ধেয় ব্যক্তি। মুরিদরা পীরকে আধ্যাত্মিক পিতা মনে করেন বলেই "খাজাবাবা" বলেন।
তিনি ফরিদপুরে এসে বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেন এবং জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান। তাই তাঁর নামের সাথে "ফরিদপুরী" নিসবত বা পরিচয় যুক্ত হয়ে যায়।
এটি আরবি দোয়ার সংক্ষিপ্ত রূপ — কুদ্দিসা সিররুহুল আজিজ। অর্থ: "আল্লাহ তাঁর সম্মানিত রূহকে পবিত্র রাখুন।" মৃত ওলি-আউলিয়াদের নামের পরে সম্মান ও শ্রদ্ধা প্রকাশের জন্য এটি লেখা হয়।
সংক্ষেপআরবিঅর্থ
কুঃقُدِّسَপবিত্র হোক
ছেঃسِرُّهُতাঁর রূহ/রহস্য
আঃعَزِيزُهُসম্মানিত/আজিজ

পূর্ণ অর্থ: "আল্লাহ তাঁর সম্মানিত রূহকে পবিত্র রাখুন।"

মাওলানা আরবি শব্দ, অর্থ "আমাদের অভিভাবক"। উচ্চ শিক্ষিত আলেমদের জন্য ব্যবহৃত উপাধি।

শাহ্ ফার্সি শব্দ, অর্থ "রাজা"। সুফি পরিভাষায় আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে "শাহ্" বলা হয়।

সূফী — যিনি কঠোর সাধনা, জিকির ও রেয়াজতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন।
এটি একটি সুফি আধ্যাত্মিক পরিভাষা।

খেয়াল = ধ্যান, চিন্তা, স্মরণ
কালব (قلب) = হৃদয়, অন্তর, রূহের কেন্দ্র
ডোবান = নিমজ্জিত করা

পূর্ণ অর্থ: মন ও অন্তরকে এতটাই আল্লাহর জিকির বা মুর্শিদের স্মরণে মগ্ন করা যে, বাইরের কোনো কিছুর প্রতি হুঁশ না থাকে। সহজ কথায় — "মনকে আল্লাহর প্রেমে ডুবিয়ে দাও।"
কালব (قلب) ইসলামি ও সুফি দর্শনে শুধু শারীরিক হৃদয় নয় — এটি রূহানি কেন্দ্র। বুকের বাম দিকে শারীরিক হৃদয়ের সাথে সংযুক্ত এই কালবই ঈমান, প্রেম ও আল্লাহর নৈকট্যের মূল কেন্দ্রস্থল।
মুরাকাবা অর্থ আধ্যাত্মিক ধ্যান — নিজের অন্তরকে আল্লাহর দিকে মনোনিবেশ করা।

ফানা অর্থ আত্মবিলোপ — নিজের অহং বিলীন করে আল্লাহর প্রেমে সম্পূর্ণ মগ্ন হয়ে যাওয়া।

"খেয়াল কালবে ডোবান" হলো এই মুরাকাবা ও ফানার একটি গুরুত্বপূর্ণ পর্যায়।
শরীয়ত = ইসলামের বাহ্যিক বিধান ও আইন
তরিকত = আধ্যাত্মিক পথ বা সাধনার পদ্ধতি
হকিকত = সত্যের গভীর উপলব্ধি
মারেফাত = আল্লাহকে সরাসরি জানা বা চেনার জ্ঞান

খাজাবাবা ফরিদপুরী এই চারটি স্তরেই পীরের কাছ থেকে পূর্ণ তালিম গ্রহণ করেছিলেন।
নকশবন্দীয়া ইসলামের অন্যতম প্রধান সুফি তরিকা। হযরত বাহাউদ্দীন নকশবন্দ (রহ.)-এর নামানুসারে। এই তরিকার বৈশিষ্ট্য হলো — জিকির, মুরাকাবা এবং পীরের সাথে গভীর আত্মিক সম্পর্ক। খাজাবাবা এই তরিকার মুজাদ্দেদীয়া শাখার অনুসারী ছিলেন।
হ্যাঁ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মানুষের হৃদয়ে প্রায় ৪০,০০০ নিউরন আছে, যাকে বিজ্ঞানীরা "হার্ট ব্রেইন" বলেন। তাই হৃদয় শুধু রক্ত পাম্প করার অঙ্গ নয় — এটি অনুভূতি ও সিদ্ধান্তেও ভূমিকা রাখে। এটি সুফি দর্শনের কালব তত্ত্বের সাথে মিলে যায়।
মন (নফস)কালব
অবস্থানমাথা/মস্তিষ্কবুক/হৃদয়
কাজচিন্তা, বুদ্ধি, বিচারঅনুভব, ঈমান, প্রেম
সুফি মতেনফসরূহের কেন্দ্র

সুফিরা বলেন — মন দিয়ে জানা যায়, কিন্তু আল্লাহকে পাওয়া যায় কালব দিয়ে।

সুফি দর্শনে চারটি স্তর আছে, নিচ থেকে উপরে:
🔝 রূহ — সর্বোচ্চ স্তর, আল্লাহর নূর
↑ কালব — রূহের দরজা, অন্তর
↑ আকল — বুদ্ধি, মস্তিষ্কে
↑ নফস — সর্বনিম্ন, প্রবৃত্তি ও কামনা

আধ্যাত্মিক সাধনার লক্ষ্য — নফসকে নিয়ন্ত্রণ করে রূহের উচ্চতায় পৌঁছানো।

হ্যাঁ। আধুনিক নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধ্যান ও জিকিরের মাধ্যমে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় — যা মানুষকে শান্ত, মনোযোগী ও আবেগ নিয়ন্ত্রণে সক্ষম করে। সুফিরা শতাব্দী ধরে এটি অনুশীলন করে আসছেন।
সুফিবাদের নফস পরিশুদ্ধি এবং আধুনিক মনোবিজ্ঞানের self-awareness ও emotional regulation — দুটোই মানুষকে অন্তর থেকে পরিবর্তন করার কথা বলে। সুফিরা বলেন — ভেতর পরিবর্তন হলে বাইরে পরিবর্তন আসে। মনোবিজ্ঞানও একই কথা বলে ভিন্ন ভাষায়।
যোগাযোগ
Contact

আমাদের সাথে যোগাযোগ করুন

Get In Touch

বিশ্ব জাকের মঞ্জিল

Bishwa Zaker Manzil

📍 আটরশি, সদরপুর, ফরিদপুর, বাংলাদেশAtroshi, Sadarpur, Faridpur, Bangladesh
📍
ঠিকানা Address বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি, সদরপুর, ফরিদপুর Bishwa Zaker Manzil, Atroshi, Sadarpur, Faridpur
📞
হেল্পলাইন Helpline +880-XXX-XXXXXXX
✉️
ইমেইল Email Update later
🕐
সময়সূচি Hours দিবা-রাত্রি ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন উন্মুক্ত Open 24 hours a day, 7 days a week
📺
লাইভ স্ট্রিম Live Stream YouTube · Facebook
🗺️ গুগল ম্যাপে দেখুন 🗺️ View on Google Maps
বিশ্ব জাকের মঞ্জিল
Bishwa Zaker Manzil
আটরশি, ফরিদপুর
Atroshi, Faridpur
23.4234° N, 89.7612° E
📍 ম্যাপ খুলুন 📍 Open Map

আল্লাহর পথে আসুন, সত্যের সন্ধান করুন

Come to Allah's Path, Seek the Truth

বিশ্ব জাকের মঞ্জিলে আসুন, তরিকার দীক্ষা গ্রহণ করুন এবং খোদাতায়ালার নৈকট্য লাভ করুন। আল্লাহ আপনাদের দয়া করুন। আমীন!

Come to Bishwa Zaker Manzil, receive the initiation of the Tariqa, and attain nearness to Allah Almighty. May Allah have mercy on you all. Ameen!